অ্যালোভেরার সঙ্গে কিছু না মেশালেও চলে। তবে খুশকির সমস্যা থাকলে লেবুর রস মেশালে এর কার্যকারিতা অনেক বেড়ে যাবে। তেলের সঙ্গে মিশিয়েও চুলে লাগানো যেতে পারে। এতে চুল হবে সিল্কি, ঘন ও ঝলমলে।চুল পরিষ্কার করার সঙ্গে সঙ্গে শুকিয়ে ফেলতে হবে। আর শুকানোর জন্য ফ্যানের ঠান্ডা বাতাস সবচেয়ে বেশি ভালো। শুধু পানিতে ভেজা চুল নয়, ঘামে ভেজা চুল যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলতে হবে। কর্মব্যস্ত জীবনে অনেকেই ফ্যানের বাতাসে সময় নিয়ে চুল শুকানোকে ঝামেলা মনে করেন। তাই হেয়ার ড্রায়ার দিয়ে কাজ চালিয়ে নিতে চান। এর গরম বাতাস চুল ড্যামেজ করে থাকে। হেয়ার ড্রায়ার ব্যবহার করতে চাইলে কোল্ড এয়ার অপশন দেখে কিনতে পারেন। চুলে তেল গরমে চুল সুন্দর রাখতে আমাদের যা করতে হবে: • সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করতে হবে • রাতে ভালো করে তেল ম্যাসাজ করুন • গরমে চুলের ডগা ফেটে যাওয়া, রোদে পোড়ার হাত থেকে রেহাই পেতে হলে গরমের শুরুতেই চুল ট্রিম করিয়ে নিন • চুল ছোট না করতে চাইলে টুপি ব্যবহার করতে পারে, স্কার্ফ বা ক্লিপ দিয়ে চুল বেঁধেও রাখতে পারেন • তবে বেশি ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন